গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ

গলাচিপা প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল

2026-07-03T19:25:44+00:00
2026-07-03T19:25:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ
গলাচিপা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৮)
পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ
X

পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় গলাচিপা থিয়েটার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে আব্দুল গণি স্মৃতি পাঠাগার।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডল। সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাইমুন রহমান এলিট, সবুজ কুমার পাল, জুয়েল রানা, চাঁদের হাটের নৃত্য শাখার শিক্ষিকা সাথী বেগম, সঙ্গীত শাখার শিক্ষিকা মুক্তি দত্ত, যন্ত্রসঙ্গীতের শিক্ষক অনুপ দেবনাথ এবং চাঁদের হাটের কচিকাঁচা শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy