যাত্রাবাড়ী থানার পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক চার অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী

2026-07-03T19:30:02+00:00
2026-07-03T19:30:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ী থানার পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৪৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক চার অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রাসেল (৩৬), মোঃ মনিরুল ইসলাম (২৪), দেবাশিশ রায় (৪১), মাসুদ রানা (২৫) ও মোঃ মামুন (৩৬)। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন হোটেল প্যালেসের ৩য় তলায় একটি কক্ষে অভিযান পরিচালনা করে মাসুদ রানা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এর আগে বৃহষ্পতিবার রাত ১ টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেলকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, একই দিন রাত আনুমানিক পৌণে ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দরবার শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে দেবাশিশ রায়কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোট ৩ গ্রাম হেরোইন (১৫টি পুরিয়াসহ খোলা হেরোইন) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy