কসবায় সিএনজি থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে

2026-07-03T19:35:02+00:00
2026-07-03T19:35:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কসবায় সিএনজি থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৩৭)
১০২ কেজি গাঁজা উদ্ধার
X

১০২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা বরতলা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করা হয়। 

শুক্রবার বিকেলে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা বরতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

পরে বরতলা রেললাইনের পশ্চিমে কাঁচা রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী করে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র‍্যাবের উপস্হিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy