শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকে থাকা এক শিশু ও তার চাচির মৃত্যু হয়েছে।এ ঘটনায়

2026-07-03T19:41:53+00:00
2026-07-03T19:41:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকে থাকা এক শিশু ও তার চাচির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর উপজেলার মাদবরকান্দি গ্রাম থেকে একই উপজেলার কাদিরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন ৯ বছর বয়সী আয়েশা ও তার পরিবারের সদস্যরা। 

পথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। 


দুর্ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy