প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : ২৭)

X
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে স্থানীয় জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা সোলাইমান (২৫) ও মোঃ কাওছার (২৭)।
পুলিশ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানায়, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে জৈনা বাজার ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি মাছবাহী ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছার মারা যান। পরে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি থানায় নিয়ে যায়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।