প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা

মধ্যনগর প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার দুপুর ২ টার সময়

2026-07-03T19:48:55+00:00
2026-07-03T19:48:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা
মধ্যনগর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৫৫)
এমপিকে সংবর্ধনা
X

এমপিকে সংবর্ধনা

সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ২ টার সময় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে, এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন তালুকদার এর সভাপতিত্ব অনুষ্ঠানে সহকারী শিক্ষক অজয় কুমার রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এম পি কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সঞ্জয় ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার প্রমুখ। এছাড়াও শিক্ষক পরিবারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন, পরে স্মারক প্রদান করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আমি অত্যান্ত গর্ভিত সকল শিক্ষকদের সাথে কথা বলতে পেরে। হাওর অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে খুবই অবহেলিত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। জাতিকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়ন কর্মসূচির চাহিদাকে আরো গতিশীল করতে হবে। আমি চাই সকল শিক্ষক দায়িত্বশীলার সাথে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। পরিশেষে মধ্যনগর নতুন উপজেলার দাপ্তরিক সেবা পেতে অনেক পদ খালি রয়েছে। এ সকল সমস্যার সমাধানে আমরা সকলে মিলে কাজ করবো।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy