সাদাপাথর থেকে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাদাপাথরের ধলাই নদীতে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে

2026-07-03T19:57:53+00:00
2026-07-03T19:57:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাদাপাথর থেকে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


সাদাপাথরের ধলাই নদীতে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারের কাছে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। 

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সাদাপাথর পর্যটন এলাকায় নদীতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যান ওই পর্যটক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। জানা গেছে, ঢাকা থেকে সাদাপাথর দেখতে এসেছিলেন সুব্রতসহ চার বন্ধু। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা সাদাপাথরের নদীতে গোসল করতে নামেন। 

এসময় স্রোতের টানে তলিয়ে যান সুব্রত সাহা। পরে তার সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। 


ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি জানান, সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারের ৩ নম্বর পিলারের কাছে স্থানীয় এক মাঝি পর্যটক সুব্রত সাহার লাশ দেখতে পান। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “পর্যটকদের সতর্ক করা হলেও অতিউৎসাহী হয়ে অনেকে লাইফ জ্যাকেট না পরেই পানিতে গোসল করতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটছে।” সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামার অনুরোধ জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy