গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে গাজীপুর জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩

2026-07-03T20:17:35+00:00
2026-07-03T20:17:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৪৫)
ছাত্রদলের বিক্ষোভ
X

ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে গাজীপুর জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) বিকালে উপজেলার জয়দেবপুর থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন। 

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার। 

এছাড়াও বিক্ষোভ মিছিল আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  আজিজুল সিনহা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল। উপজেলা ছাত্র দলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্র দলের আরিফ, পারভেজ, মুক্তিযোদ্ধা কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব রিপন কাজী,  সহ স্থানীয় যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। 

বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে গাজীপুর মহানগরে। জেলা ছাত্রদল প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে থানা এলাকায়। ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। থানা এলাকার কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নিব।

উল্লেখ্য, বিদেশ থেকে দেশে ফিরেই নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে শুক্রবার দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায়  ছাত্র লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়এবং মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy