জগন্নাথপুরে মসজিদের মোয়াজ্জেমকে রাজকীয় বিদায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করায় গোলাম

2026-07-03T20:45:25+00:00
2026-07-03T20:45:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জগন্নাথপুরে মসজিদের মোয়াজ্জেমকে রাজকীয় বিদায়
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৬৮)
মোয়াজ্জেমকে রাজকীয় বিদায়
X

মোয়াজ্জেমকে রাজকীয় বিদায়

দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করায় গোলাম কবিরকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে এলাকার যুবসমাজ।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে মসজিদ থেকে তাঁর নিজ বাড়ি পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা (শোডাউন) এবং মাইক্রোবাসে করে সম্মানসহ পৌঁছে দেওয়া হয়। এ সময় এলাকার শত শত যুবক ও মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আলী হোসেন খান।

এ সময় গ্রামের যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বক্তব্য রাখেন ফারুক মিয়া, আনর মিয়া এবং আলী হোসেন রাজ।

বক্তারা বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক—এ কামনাও করেন তারা।

অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের যুবক, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy