প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম (ভিজিট : ১০৮)

X
মিলাদ মাহফিল
ব্যবসা-বাণিজ্যের উন্নতি, বালা-মুসিবত থেকে মুক্তি এবং বাজারের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় বাজারে মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বড় বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ। এছাড়াও বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত অতিথি, ব্যবসায়ীদের তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়।
মৎস্য ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, আখাউড়া বড় বাজার উপজেলার একমাত্র সরকারি বাজার। কিন্তু বাজারের অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে বাজারের সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেন্টু বলেন, ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে আল্লাহর রহমত ও বরকত কামনা, সকল বালা-মুসিবত ও বিপদ-আপদ থেকে হেফাজত এবং বাজারের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে প্রতিবছরের মতো মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
বাজার কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, আল্লাহ তায়ালা যেন সকল ব্যবসায়ীকে বিপদ-আপদ থেকে হেফাজত করেন, ব্যবসায় বরকত দান করেন এবং সবাই যেন সততা ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এই কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাদির মিয়া, ফরহাদ হোসেন, লুৎফুর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।