প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:২৩ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে দ্রোহের কবি প্রানের কবি নজরুল এর ১২৭তম নজরুল জন্মবার্ষিকী- ২০২৬ 'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, প্রশাসনিক কর্মকর্তাগন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এসময় বিভিন্ন ইভেন্টে নজরুল সঙ্গীত, নৃত্য ও গান পরিবেশন করা হয়। পরে শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া সন্ধ্যায় নজরুল বর্ষে পালন উপলক্ষে সাংকেতিক সন্ধ্যার আয়োজন করা হবে।