সোনারগাঁওয়ে ৩ পুলিশ সদস্য ও সোর্সকে কুপিয়ে জখম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সারাবাংলা

সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাইকারী এক আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোর্সসহ তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকে কুপিয়ে জখম

2026-07-04T16:17:08+00:00
2026-07-04T16:17:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনারগাঁওয়ে ৩ পুলিশ সদস্য ও সোর্সকে কুপিয়ে জখম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাইকারী এক আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোর্সসহ তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।


শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং সোর্স মাসুম মিয়া। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



হামলায় আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনিসহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুল মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযানে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy