প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ৫১)

X
ছবি: প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ৩৬ বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সাথে উপজেলার সকল স্বাস্থ্য কর্মীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) ১২ টায় স্বাহ্য কমপ্লেক্সের হল রুমে এই মতবিনিময় ও পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সারিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সংসদ সদস্য এই স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে শুভেচছা জানান।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মাহবুব হোসেন সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান (রেন্টু), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন (পল্টন), সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন (ছনি), পৌর বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম (হিরা ) , থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তানজিল আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিক্যাল অফিসার ডা. অন্তর সাহা একটি ভিডিও প্রেজেন্টেশন মাধ্যমে হাসপাতালের বর্তমান চিকিৎসা কার্যক্রম, শয্যাসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামের সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। তিনি হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো উপস্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।
সহকারী স্বাহ্য পরিদর্শক মো.মাহফুজুর রহমানের সঞ্চালনায়, সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। উপজেলার স্থানীয়রা আশা করছেন, এ মতবিনিময় সভার মাধ্যমে সারিয়াকান্দি উপজেলার স্বাস্থ্যখাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।