পাকুন্দিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) দুপুরে পাকুন্দিয়া

2026-07-04T16:47:25+00:00
2026-07-04T16:47:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা সংলগ্ন উজ্জীবন উচ্চ বিদ্যালয় মাঠে আমেরিকা প্রবাসী ও উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুলাহ আল খায়ের তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কামাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল) প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সাংবাদিক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষা বোর্ড এর আওতায় ২০২৬ সালে পাকুন্দিয়ায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ৪৯০ জন বৃত্তিলাভ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy