প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম (ভিজিট : ৬৬)

X
ছবি: প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতির মুক্ত রেখে স্বাস্থ্যসেবাকে মানুষের মাঝে যেন পৌঁছে দিতে পারি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে দেয়া কথা রাখতে পারি।
তিনি আরো বলেন আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য দুর্ভোগ পোহাতে না হয়।
শুক্রবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে। দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন -এর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবীব বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, যুগ্ন আহবায়ক আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা অংশ হিসেবে আর্থিক প্রণোদনা, কৃষি কৃষি পণ্য ও শুকনো খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।