কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেল ও দায়রা জজ আদালত, কুমিল্লার সম্মেলন কক্ষে এ সম্মেলনের

2026-07-04T19:47:47+00:00
2026-07-04T20:08:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিট : ২৯)
বিচার বিভাগীয় সম্মেলন
X

বিচার বিভাগীয় সম্মেলন

কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেল ও দায়রা জজ আদালত, কুমিল্লার সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন।

সম্মেলনে বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, বিচারিক সেবার মানোন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদানের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা, সকল বিচারক গন, পুলিশ সুপার প্রতিনিধি , সিভিল সার্জন কুমিল্লা , মেডিক্যাল কলেজের প্রতিনিধি, জি আই জেড প্রতিনিধি দল, জেলা পিপি,জিপি, বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ,সিনিয়র জেল সুপার কুমিল্লা। 

এ সময় সংশ্লিষ্ট বিচারক ও কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ অভিজ্ঞতা, সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা এ সম্মেলনের আয়োজন করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy