খাগড়াছড়িতে জুলাই গণহত্যার বিচার দাবিতে গণমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-07-04T21:40:14+00:00
2026-07-04T21:40:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে জুলাই গণহত্যার বিচার দাবিতে গণমিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ৬৭)
খাগড়াছড়িতে গণমিছিল
X

খাগড়াছড়িতে গণমিছিল

জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমা, জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।


বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy