কালিয়াকৈরে মাদক কারবারি আটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরের রঘুনাথপুর এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কিন্তু সামাজিক

2026-07-05T09:23:48+00:00
2026-07-05T09:23:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে মাদক কারবারি আটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৩ এএম   (ভিজিট : ১৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের  রঘুনাথপুর এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫৫ কেজি গাজা আটকের পুরাতন ছবি আপলোড করে প্রচারে পুলিশ ও সাংবাদিকদের এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

শনিবার (৪ জুলাই)  উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগ, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার  বিকেল স্থানীয়রা তাকে ২৫০গ্রাম গাজাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় স্থানীয়রা মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

 প্রকৃতপক্ষে ২৫০ গ্রাম গাঁজা আটক করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় অনেকগুলি বস্তা ভর্তি গাঁজার ছবিসহ গাজা ব্যবসায়ীর ছবি ভাইরাল করা হয় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং মাদকবিরোধী তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 পুলিশের কাছে সোপর্দকৃত জসীমউদ্দীন জানাই তিনি শুধু একাই মাদক সেবন করেন না তার সাথে যারা কথা বলছিলেন তারাও মাদক সেবনের সাথে জড়িত বলে পুলিশের উপস্থিতিতেই ইউটিউবারদের মাইক্রোফোনের সামনে এমন কথা বলছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বলেন, “রঘুনাথপুর এলাকা থেকে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy