সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, কমিটি বাতিল

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলবশত

2026-07-05T09:26:48+00:00
2026-07-05T09:26:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, কমিটি বাতিল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরে এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে ১০০ পরীক্ষার্থীর। ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর পর তাদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি পরে কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনার পর কেন্দ্র কমিটি বাতিল করা হয়েছে। 

দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর।

এমন ঘটনায় পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy