নেতানিয়াহু জানেন আসল বস কে, বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া

2026-07-05T10:21:01+00:00
2026-07-05T10:21:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতানিয়াহু জানেন আসল বস কে, বললেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ৩৭)
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ন্যাটো সম্মেলন শেষে খুব শিগগিরই হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন, আসল বস কে।’ এ বক্তব্যে ট্রাম্প নিজের দিকেই ইঙ্গিত করেন।

তবে অ্যাক্সিওসকে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকটি ৭-৮ জুলাইয়ের পরিবর্তে সম্ভবত পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দুই নেতা সম্প্রতি টেলিফোনে কথা বলেছেন এবং শিগগিরই যুক্তরাষ্ট্রে মুখোমুখি বৈঠক করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।


এই সফর অনুষ্ঠিত হলে, চলতি বছরের ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওই সফরের সময় তিনি ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।Legal

অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মতে, নেতানিয়াহু—যাকে তারা ‘বিবি’ নামে উল্লেখ করেন—সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, ইরান-ইসরাইল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে। সম্ভাব্য ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক তাই কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে। তথ্যসূত্র : অ্যাক্সিওস





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy