শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন এবং খরিপ-২

2026-07-05T13:26:11+00:00
2026-07-05T13:26:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন এবং খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

পরে  অতিথিরা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা কৃষকদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy