জামালপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, তদন্ত কমিটি

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতির প্রমাণ পেয়েছে ময়মনসিংহ শিক্ষা

2026-07-05T14:47:31+00:00
2026-07-05T14:47:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামালপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, তদন্ত কমিটি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ৬২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতির প্রমাণ পেয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি।

এ ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম মিন্টু।

তদন্তে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ ভুলবশত সংরক্ষিত বা রিজার্ভ প্রশ্নপত্র বিতরণ করায় প্রায় ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা দেন। তবে এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, পরীক্ষা কমিটির আহ্বায়ক, কক্ষ পরিদর্শকসহ পরীক্ষা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিধি অনুযায়ী জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে পরবর্তী পরীক্ষাগুলো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষে সরকারি জাহেদা শফির মহিলা কলেজের নিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে তারা জানতে পারেন, তারা ভুলবশত আগের বছরের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy