নাঙ্গলকোটে সাংবাদিক শরিফ আহমেদের মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোটে কুমিল্লা টিভি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার নাঙ্গলকোট প্রতিনিধি সাংবাদিক শরিফ আহমেদ মজুমদারের মা হায়তুননেছা মারা গেছেন।আজ

2026-07-05T14:49:53+00:00
2026-07-05T14:49:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোটে সাংবাদিক শরিফ আহমেদের মায়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৫৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে কুমিল্লা টিভি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার নাঙ্গলকোট প্রতিনিধি  সাংবাদিক শরিফ আহমেদ মজুমদারের মা হায়তুননেছা মারা গেছেন। 

আজ রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, হায়তুননেছা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার সকালে তাঁকে নিয়মিত চিকিৎসকের পরামর্শের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর পরপরই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, পাঁচ মেয়ে, শতাধিক নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

হায়তুননেছা ছিলেন সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রয়াত মুফতি নজির আহমদ মজুমদারের মা এবং আলহাজ আরিফুর রহমান মজুমদারের স্ত্রী।

আজ রোববার বাদ আসর নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের পিপড্ডা-বেকামুলিয়া আলহাজ মোমেনা খাতুন নূরানি মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হায়তুননেছার মৃত্যুতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy