রামগঞ্জে ফুটবল খেলার পুরস্কার বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রীতি ফুটবল একাদশের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায়

2026-07-05T15:37:19+00:00
2026-07-05T15:37:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে ফুটবল খেলার পুরস্কার বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৬০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রীতি ফুটবল একাদশের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সজু, উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক এমরান হোসেন, মো. লিটন, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণের আগে নান্দিয়ারা একাদশ ও জাফরনগর আদর্শ গ্রাম একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে জাফরনগর আদর্শ গ্রাম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy