পাবনার সুজানগরে মাদক বিরোধী নাগরিক সমাবেশ

স্টাফ রিপোর্টার ও সুজানগর প্রতিনিধি

সারাবাংলা

মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয় ভাবে শালিস বিচারে সম্পৃক্ত ও তদবীরকারীদের কঠোর হস্তে দমনে জেলা প্রশাসন,

2026-07-05T15:45:03+00:00
2026-07-05T15:45:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনার সুজানগরে মাদক বিরোধী নাগরিক সমাবেশ
স্টাফ রিপোর্টার ও সুজানগর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয় ভাবে শালিস বিচারে সম্পৃক্ত ও তদবীরকারীদের কঠোর হস্তে দমনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে রোববার দুপুর ১২ টায় এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নাগরিক সমাবেশে পাবনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার মাদক নির্মূলে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবন থেকে পরিপক্ক ও পরিকল্পনা নিয়েই দেশে এসেছেন৷ তিনি এসে দেশের দায়িত্ব নিয়েছেন নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে। 

প্রায় ৪ মাসে কোন পরিপত্র জারী ছাড়াই দেশ পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷ নিজেদের নীতি নৈতিকতার পরিবর্তন না হলে সমাজের অসংগতি দূর করা সম্ভব নয়। 

এমপি সেলিম রেজা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি দাবী করে সেলিম রেজা হাবিব বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের কুক্ষিগত করতে চায়। কিন্তু  সাহসী পদক্ষেপ নিয়েছেন সাহসী প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ তার উৎকৃষ্ট উদাহরণ। ভালো কাজ করাতে হলে আমাদের মানবিক হতে হবে। মাদক, সন্ত্রাসী নির্মূল করতে হবে। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চাহিদানুযায়ী দেশ পরিচালনায় সক্ষম হবেন। 

সেলিম রেজা হাবিব বলেন, নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পৃথক তিনটি কমিটি করে দিয়েছি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ অভিযোগ ব অসম্পৃক্ততা আছে তাদের কমিটিতে স্থান নেই। মাদক, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের আলাদা আলাদা তালিকা তৈরী করা হয়েছে। তালিকা ধরে প্রশাসনের মাধ্যমে আইনী প্রয়োগ করা হবে। 

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রশাসনের মধ্যে বিরোধপূর্ণ যারা ঘাপটি মেরে আছে তাদের অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাজনৈতিক ভাবে আমাদের প্রতিহিংসা নেই। কেউ প্রতিহিংসার শিকার হবে না। হতে দেয়া যাবে না। কেউ যদি কাউকে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নেতা কর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেয়া হবে। 

তিনি বলেন, প্রধান অতিথি বলেন, উপজেলায় ২টি অভিযোগ বক্স থাকবে। অভিযোগ ধরে ব্যবস্থা নেয়া হবে। হট নাম্বার দেয়া হবে। যারা মুচলেকা দিয়ে আসবে তাদের বিচার হবে না। আমার সাথে যারা রাজনীতি করেন তারাও যদি এসব অপরাধের সাথে থাকে তাহলে তাদের জায়গা হবে না। 

নাগরিক সমাবেশের সভাপতি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সরকারি চাকরি করি। আইন আছে। আইন প্রয়োগ করতে গেলে রাজনৈতিক পর্যায়ে ঐক্যমত থাকতে হয়। কিন্তু মাদক নির্মূলে এই সমস্যা প্রকোট দেখা দেয়। মানুষের গণজোয়ার থাকলে খুব দ্রুত মাদক সেবী ও মাদক বিক্রেতাদের নির্মূল করা সম্ভব হয়। আমরা ভিকটিম হওয়ার আগেই মাদক সমূলে নির্মূল করতে সকল পর্যায় থেকে জনসচেতনতা বাড়াতে হবে। 

সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। 

বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, পাবনায় মাদকে জিরো টলারেন্স চলছে। সাম্প্রতিক সময়ে সহস্রাধিক মাদক সেবী ও বিক্রেতা গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংক্ষিপ্ত বিচারের আওতায় আনা হয়েছে। মাদক ও জুয়ায় সংক্ষিপ্ত বিচারে জেল নিশ্চিত করতে বিচার বিভাগের সাথে সমন্বয় করেই আইন প্রয়োগ করা হচ্ছে। তিনি প্রতিটা প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের শক্ত হাতে মাদক দমনে প্রতিহত করতে হবে। সুধীজনদের বলেন, মাদক সেবী, বিক্রেতাসহ অপরাধী ধরে তাদের নিজেরা বিচার হাতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের বন মানুষ হতে রক্ষায় শাসন করুন। তাদের মাদক ও অপরাধ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি পরিবারের প্রতি সন্তানের সকল দিকে খোঁজ খবর রাখতে অনুরোধ জানান। মাদককে নির্বাসনে পাঠাতে সবাইকে একযোগে প্রতিহত করতে কাজ করতে হবে

নাগরিক সমাবেশে শুরুতেই স্বাগর বক্তব্য দেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক
তৌফিক ইকবাল, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা,জিপি এডভোকেট আরশেদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা র্যাব ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান, সুজানগর সার্কেলের এএসপি সাদেক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক, নাজিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম তৌফিক হাবিব, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস প্রমুখ। 

নাগরিক সমাবেশের বক্তারা বলেন, মাদক সম্রাজ্ঞী শেখ হাসিনা তার মাদক সহচর বদির সহায়তায় ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে সারাদেশে মাদকে ছয়লাব করে দিয়েছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে খুনী, স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মাদক আর সন্ত্রাসী থাকলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়৷ তাই মাদক আর সন্ত্রাসী নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। সন্ত্রাসী আর মাদক কারবারীদের আমরা চিনি। তারা আরও বলেন, দেশে ৩৫% আওয়ামীলীগ করে। তাদের বাদ দিয়ে দেশ গড়া সম্ভব নয়। খারাপদের বাদ দিয়ে ভালো আওয়ামীলীগকে টেনে নিয়ে সরকারের উদ্দেশ্য  বাস্তবায়নে করতে হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy