সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ ও গাছ কাটার মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা, বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগে

2026-07-05T17:59:08+00:00
2026-07-05T17:59:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ ও গাছ কাটার মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা, বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ  ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
রোববার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরানের আদালতে হাজিরা দিলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকার সংরক্ষিত বনের ভেতরে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন অনাধিকার প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ কেটে ফেলে সেখানে বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৬ এপ্রিল ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বাদী হয়ে বন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় আজ আদালতে আসামীরা হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী ও ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন,আসামিরা সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে গাছ কেটে বেঞ্চ তৈরি এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করেছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy