শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মহসিন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আলোচিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত

2026-07-05T18:05:16+00:00
2026-07-05T18:05:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মহসিন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

আলোচিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।

শনিবার (৪ জুলাই) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিএসবিআরএ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে মো. নূর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী, নির্বাহী সদস্য পদে মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন, একেএম সাইফুল্লাহ সাইদ জয়ী হয়েছে।

দুটি সহসভাপতি পদের জন্য লড়াই করেছেন তিনজন। সাতটি সদস্য পদে প্রার্থী ছিলেন ৯ জন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন ২০২৬ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বিএসবিআরএর ৮৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭১টি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভোটদান শেষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা যাতে সবার সঙ্গে যোগাযোগ রেখে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি নির্বাচিত নেতৃবৃন্দ সেই ব্যবস্থা করবেন।

তিনি বলেন, বাংলাদেশে ব্যাসিক কোনো স্টিল মিল নেই। কারণ স্টিল তৈরির প্রধান যে কাঁচামাল সেটি বিদেশ থেকে আমদানি করতে হয়। শিপ ব্রেকিং সেক্টরটি একটি বিশাল সেক্টর, আমাদের দেশে শিপ ব্রেকিংয়ের মাধ্যমে লোহার জোগান দিয়ে আসছে। সুতরাং এটি একটি প্রয়োজনীয় এবং বড় সেক্টর। আশা করছি নতুন নেতৃবৃন্দ এই ব্যবসা যাতে সবাই মিলেমিশে করতে পারি, আন্তর্জাতিকভাবে যেন সুনাম অর্জন করতে পারি এবং আমাদের দেশের লৌহজাত দ্রব্যের যে প্রয়োজন সেটা সুলভ মূল্যে যাতে ব্যবস্থা করতে পারি সেই চেষ্টা করবেন। তারা সুন্দরভাবে এ সেক্টর পরিচালনা করবেন।

শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন করপোরেশনের মালিক ও ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী বলেন, শিপ ব্রেকিং খাত নিয়ে সরকারের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরবো। দেশ ও সমাজের উন্নয়নে আমরা কিছু দাবিও জানাব। আগে অধিকাংশ ইয়ার্ড আধুনিক মানের ছিল না; বর্তমানে পরিবেশ সম্মতভাবে ইয়ার্ড গড়ে তোলার কাজ চলছে। এরই মধ্যে অনেক গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তর হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা দরকার। আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে প্রয়োজনীয় দাবি তুলে ধরা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy