প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩টি প্রকল্প ইট সলিং, রিটার্নিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে প্রধান অতিথি হিসেবে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় হাওরবেষ্ঠিত উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান।
এসময় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এম.এ. হান্নান এমপি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদরাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।