ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরাইয়ে কমিউনিটি

2026-07-05T18:16:19+00:00
2026-07-05T18:16:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৬৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরাইয়ে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) ধামরাই থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশিকে জনগণের সাহায্য করতে হবে আরও শক্তিশালী করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং পুলিশ-জনতার অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy