টাঙ্গাইলে থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

চলমান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিজয় উদযাপনে নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার

2026-07-05T18:52:49+00:00
2026-07-05T18:52:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১০৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চলমান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিজয় উদযাপনে নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হচ্ছেন- মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর
ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। 

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করায় ব্রাজিলের বিজয় উদযাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম
মিন্টু। 

এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুন্ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম বলেন, তিনি বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে আনন্দ করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলা বিরোধী হয় তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নাই।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রোববার থেকেই এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy