লোহাগড়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

মার্কিন-ইসরাইল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই)

2026-07-05T18:56:29+00:00
2026-07-05T18:58:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মার্কিন-ইসরাইল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজা পরিচালনা করেন হাফেজ মঈনুল ইসলাম। জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচপাশা, বাবরা ও নাওরা গ্রামসহ বিভিন্ন গ্রামের মুসল্লীরা, শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

জানাজার আয়োজক শিক্ষক মো. আমানউল্লাহ বলেন, 'মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। '

আলী খামেনি ইরানে ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিতে তেহরানে নিজ দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy