‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে এক জায়গায় অবস্থান করলেও যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা

2026-07-05T20:41:09+00:00
2026-07-05T20:41:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরান নিয়ে ট্রাম্প
‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ২৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে এক জায়গায় অবস্থান করলেও যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালাচ্ছে না। 

কারণ, তা করলে ভবিষ্যতে আলোচনার জন্য কাউকে পাওয়া যাবে না। শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওরা সবাই এখন এক জায়গায় হাজির হয়েছে। মাত্র একটা আঘাতেই ওদের সবাইকে হত্যা করা সম্ভব। কিন্তু আমরা তা করছি না। কারণ সেটা করলে আলোচনার টেবিলে বসার মতো আর কাউকে খুঁজে পাব না। ট্রাম্পের দাবি, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

 তবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলোচনায় সাময়িক বিরতি নিয়েছে। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ব্যাপক উপস্থিতি ও শোক দেখে তিনি বিস্মিত হয়েছেন। 

তিনি ভেবেছিলেন খামেনিকে দেশের মানুষ অপছন্দ করত। তবে পরে যোগ করেন, কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্না।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy