চীনের উপকূলে সামরিক মহড়ার ঘোষণা বেইজিং-মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের উপকূলে যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে বেইজিং ও মস্কো। রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

2026-07-05T20:52:41+00:00
2026-07-05T20:52:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনের উপকূলে সামরিক মহড়ার ঘোষণা বেইজিং-মস্কোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


চীনের উপকূলে যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে বেইজিং ও মস্কো। রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনী পূর্বাঞ্চলের একটি প্রধান সামরিক বন্দর ও সৈকত নগরী কিংডাওয়ের জলসীমা ও আকাশসীমায় নৌ মহড়ায় অংশ নেবে।

মহড়াটি শুরু হবে সোমবার। বিবৃতিতে বলা হয়েছে, মহড়া শেষ হওয়ার পর উভয়পক্ষের কিছু সামরিক ইউনিট প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ নৌ-টহল পরিচালনা করবে। যেটির উদ্দেশ্য- যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

 চীনা সামরিক বাহিনীর ‘নর্দার্ন থিয়েটার কমান্ড’-এর পৃথক একটি বিবৃতিতে জানানো হয়েছে, মহড়ায় দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ অংশ নেবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহড়ায় অংশ নিতে যাওয়া সবকটি সামরিক ইউনিট ইতোমধ্যে কিংডাও বন্দরে পৌঁছেছে। মহড়ায় গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং হামলা চালানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy