কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম

2026-07-06T09:53:16+00:00
2026-07-06T09:53:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ৩১)
কাজী মোজাম্মেল হক রিফাত
X

কাজী মোজাম্মেল হক রিফাত

কুমিল্লায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার কে এম স্বপনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ওই কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী রিফাত ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়। 

এ ঘটনায় একই বছরের ১ অক্টোবর ওই কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy