নাচোলে 'নজরুল বর্ষ' সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

2026-07-06T10:29:29+00:00
2026-07-06T10:29:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাচোলে 'নজরুল বর্ষ' সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে "নজরুল বর্ষ ২০২৬-২০২৭" উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই (রবিবার) বিকেল সাড়ে ৫টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  ড. মু. মিজানুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।

​অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

​সবশেষে, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy