কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের নেতৃত্বে সড়কজুড়ে গণবিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তুমলিয়াবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন-এমন প্রতিবাদী স্লোগানে সোমবার (৬ জুলাই)

2026-07-06T10:31:57+00:00
2026-07-06T10:31:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের নেতৃত্বে সড়কজুড়ে গণবিক্ষোভ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "তুমলিয়াবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "মাদকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন"-এমন প্রতিবাদী স্লোগানে সোমবার (৬ জুলাই) সকাল থেকে মুখর হয়ে ওঠে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী সড়ক। মাদকের বিরুদ্ধে এই কর্মসূচিতে শুধু তরুণরাই নয়, এলাকার নানা বয়সী নারী-পুরুষেরও ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া সমাজ কল্যাণ সংঘ, তুমলিয়া গ্রামবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় গণবিক্ষোভ ও সচেতনতামূলক কর্মসূচি।

বিক্ষোভে অংশ নেওয়া সকলের হাতে ছিল নানা ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড। সেগুলোতে লেখা ছিল- "মাদকমুক্ত সমাজ, আমাদের অধিকার", "মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান", "নেশা ছেড়ে কলম ধরো, আগামী দিনের দেশ গড়ো", "মাদক ব্যবসায়ী হুঁশিয়ার, তুমলিয়া ছাড়ো এবার", "মাদকের সিন্ডিকেট ভাঙুন, আমাদের সন্তানদের জীবন বাঁচান", "আইনের শাসন প্রতিষ্ঠা করো, মাদক ব্যবসায়ীদের দমন করো", "মাদকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "তারুণ্যের শক্তি, মাদক থেকে মুক্তি", "তারুণ্যের শক্তি দিয়ে মাদক রুখে দেব", "মাদক ছাড়ো, নয়তো তুমলিয়া ছাড়ো", "মাদকের বিরুদ্ধে শুধু আজ নয়, প্রতিদিন যুদ্ধ", "মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন", "সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি", "মাদক ধ্বংস করে জীবন" এবং "মাদক নয়, মেধা চাই; সুস্থ জাতি গড়তে চাই"।

পরে অংশগ্রহণকারীরা কালীগঞ্জ-টঙ্গী সড়কসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচি শেষে সড়কের পাশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুব সমাজের প্রতিনিধি ও এলাকার বয়োজ্যেষ্ঠরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকারও আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত সবাই মাদকমুক্ত তুমলিয়া এবং একটি সুস্থ, নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy