গাজীপুরে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৭

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা বিশেষ অভিযান অভিযান চালিয়ে ২৮০পিস ইয়াবা ট্যাবলেট,৬ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার

2026-07-06T10:35:30+00:00
2026-07-06T10:35:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৭
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা বিশেষ অভিযান অভিযান চালিয়ে ২৮০পিস ইয়াবা ট্যাবলেট,৬ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (৫ জুলাই) জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- কাশিমপুর থানা এলাকার পশ্চিশ শৈলডুবি এলাকার মো. রিপন হোসেন (২০), ভোলা সদরের সাচিয়া এলাকার মোছা. আকলিমা (৪২), নাটরের গুরুদাসপুর নোয়াপাড়াহাট এলাকার মো. রাব্বি সম্রাট (২৩),  একই জেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকার মোঃ আব্দুস ছালাম (৪৫), রংপুরের বাউনিয়া থানার পূর্ব মিয়াপাড়া এলাকার মো. মোস্তাকিম (২২), কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার মোঃ রবিউল আলম (৩৮) ও মো. মামুন (২৮)।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ  মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে মহানগরের সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকার জলৈক জাহেরার বাড়িতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির চার হাজার টাকাসহ ৩ জনকে, একই রাত সোয়া ১১টার দিকে সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সাত হাজার সাতশত টাকাসহ আরো তিন জনকে এবং একই দিন বিকেল সোয়া তিনটার দিকে কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy