ভোলায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে সার ও সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মনপুরা উপজেলা থেকে মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট বোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

2026-07-06T10:38:52+00:00
2026-07-06T10:38:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে সার ও সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলা থেকে মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট বোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় মো. জুয়েল (২২) নামে এক পাচারকারীকে আটক করা হয়। আটক জুয়েল উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. জহিরের ছেলে।

রোববার (৫ জুলাই) দুপুরে আটক জুয়েল, ট্রলারের মালিক মো. ইদ্রিস মাঝি ও মো. রিয়াজসহ আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট থেকে মালামালসহ জুয়েলকে আটক করা হয়। এ সময় ট্রলারের মালিক ইদ্রিস এবং রিয়াজ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট থেকে সমুদ্রগামী একটি ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ট্রলারসহ মো. জুয়েল নামে এক পাচারকারীকে আটক করেন।

এ সময় জব্দকৃত ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪০০ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাল উদ্ধার করা হয়। পরে আটক পাচারকারী এবং পলাতকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় সমুদ্রগামী মাছ ধরার ট্রলার থেকে সার, সিমেন্টসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy