ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতালের তৃতীয় বর্ষপূর্তি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিনা

2026-07-06T10:45:15+00:00
2026-07-06T10:45:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতালের তৃতীয় বর্ষপূর্তি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই)  বিকালে ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত  মিঃ হোকন আরল্ড গুলব্রান্ডসেন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরল্ড গুলব্রান্ডসেন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে নরওয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই অংশীদারত্বের ধারাবাহিকতায় এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy