ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৪২ জন

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় গত মাসে পর পর শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৩

2026-07-06T12:17:10+00:00
2026-07-06T12:17:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৪২ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় গত মাসে পর পর শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। তবে ১৭ হাজার ৩৪৫ জন এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসাসেবা পেয়েছেন ২৩ হাজার ৮২০ জন রোগী এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়ায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই দুটি ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy