কালিহাতীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গাভী বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন পরিষদের হলরুমে রোববার (৫ জুলাই) বিকেলে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত

2026-07-06T12:38:03+00:00
2026-07-06T12:38:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গাভী বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন পরিষদের হলরুমে রোববার (৫ জুলাই) বিকেলে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।

পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, উপজেলা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন, বিএনপি নেতা তাইয়ূব রহমান তোতা এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ।

অনুষ্ঠানটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং সততা জনকল্যাণ সংস্থার পরিচালক মো. নজরুল ইসলাম, টাঙ্গাইলের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৯টি বিনামূল্যে গাভী বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নের পথ আরও সুগম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরুল হাসান সুজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy