পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা

2026-07-06T12:50:29+00:00
2026-07-06T12:50:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নে সরকারের এ দপ্তরের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy