প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৪৭ পিএম (ভিজিট : ৬৯)

X
ছবি: প্রতিনিধি
"উন্নত পল্লী উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত নরসিংদীর বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
৬ জুলাই সোমবার বেলাবো উপজেলা প্রশাসন ও বিআরডিবি কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা র্যালি বের করা হয়, পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মাহবুবুল কবির নান্নু এর সভাপতিত্বে৷ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: আজিজ সারতাজ জায়েদ,কৃষি অফিসার মো: মুহিবুর রহমান সিদ্দিকী, সমাজসেবা অফিসার মো: মাহমুদুর রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার খাদিজাআ আক্তার, বেলাবো প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো: আমিনুল হক প্রমূখ।পরে বিভিন্ন সমবায়ী সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয়।
আমিনুল হক বেলাবো নরসিংদী