বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন

2026-07-06T14:31:53+00:00
2026-07-06T14:31:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী ইউসিসিএ (বিআরডিবি) লিমিটেডের চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ।

আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. এনামুল করিমের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম হেলালী, উপজেলা পল্লী দারিদ্র্যবিমোচন কর্মকর্তা মো. রুবেল হোসেন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুমিনুল হক, জেলা ছাত্রদল নেতা আবদু সবুর প্রমুখ।'

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করা, বিআরডিবির সদস্যদের ঋনের হার কমানোসহ আলোচনা করা হয়।'#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy