প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৬ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজাপুর ঝালকাঠি এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গাছের চারা বিতরন এবং র্যালির আয়োজন করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামিম রেজা সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আবদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ। উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, জেলা যুবদল সদস্য তরিকুল ইসলাম তরুন। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।