দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)

2026-07-06T15:18:47+00:00
2026-07-06T15:18:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দুপচাঁচিয়া এর যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।  

এ উপলক্ষে সোমবার (৬জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়ড়া উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বিআরডিবি হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাঠ সহকারী মতিয়ার রহমান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ইউসিসিএ লিঃ এর সভাপতি আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, সুফলভোগী বিলকিস বিবি, সোহেল প্রাং।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফয়েজ, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ। 

দিবসটি উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে ১৪জন সুফলভোগীর মাঝে ৩লাখ ৫২হাজার টাকা ঋণ প্রদান, ৫০জনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও শ্রেষ্ঠ সুফলভোগীকে ক্রেস্ট প্রদান করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy