মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মাদারীপুরে র‌্যালী ও আলোচনাসভা ও পুরস্কার

2026-07-06T16:12:38+00:00
2026-07-06T16:12:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মাদারীপুরে র‌্যালী ও আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

সোমবার সকালে প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

পরবর্তীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাদারীপুরের আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বোর্ড মাদারীপুরের উপপরিচালক মো. হাবিবুর রহমান হাবিব। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: এস.এম. খলিলুজ্জামান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ। আলোচনা সভা শেষে দুই জন উদ্যোক্তা সদস্যকে ৮ লাখ টাকার এসএমই ঋণের চেক, ৬ জন শ্রেষ্ঠ উপকারভোগীদের ক্রেস্ট ও পুরস্কার এবং  মাঠ পর্যায়ে ৬ জনকে শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy