আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

2026-07-06T16:27:59+00:00
2026-07-06T16:27:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৮০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। 

র‌্যালী শেষে একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশির উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম প্রমূখ। 

সারাদেশে প্রথম বারের মতো উদযাপিত এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় কৃষক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ভোটাপাড়া কৃষক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বেলাল হোসেন ও উপকারভোগী ব্যবসায়ী হীরুরঞ্জন ঘোষ। আলোচনা শেষে উক্ত দপ্তর হতে উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy