পাকুন্দিয়ায় বাসচাপায় পিকআপে থাকা তিনজন নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরু ভর্তির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত হয়েছেন। এ

2026-07-06T16:33:55+00:00
2026-07-06T16:37:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বাসচাপায় পিকআপে থাকা তিনজন নিহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরু ভর্তির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ টি গরু মারা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার সংলগ্নে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯), আব্দুস ছোবান খোকন (৩৯)। তারা সবাই নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি অনন্যা ক্লাসিক যাত্রীবাহী বাস মহাসড়কের সুখিয়া এগারসিন্দুর হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু ভর্তি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়াদিন আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy