চন্দনাইশে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম

2026-07-06T17:45:11+00:00
2026-07-06T17:45:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, জরিমানা ও মালামাল জব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৮০)
জরিমানা ও মালামাল জব্দ
X

জরিমানা ও মালামাল জব্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম প্রস্তুতকারী এক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ হাজারী পুকুরপাড় এলাকায় নিউ আনারকলি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানে বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রায় দুই লাখ টাকার মালামাল জব্দ করা হয় সাথে বিশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য রংমিশ্রিত  ও বিষাক্ত কেমিক্যাল যুক্ত এই আইসক্রিমই যথেষ্ট। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান এবং চন্দনাইশ থানা পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy